অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে প্রথমেই ব্যাটিংয়ে ভারত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ক্রিকেট বিশ্বের নজর এখন ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচের দিকে। কাঙ্ক্ষিত সোনালী ট্রফি কার হাতে উঠবে? ভারতের তৃতীয় নাকি অস্ট্রেলিয়ার ‘মিশন হেক্সা’? সেই প্রশ্নের উত্তর মেলাতে মাঠে নেমেছে দুদল। যেখানে আগে ব্যাটিং করবে ভারত।

আজ রোববার (১৯শে নভেম্বর) দুপুর ২টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টসের জন্য নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্যাট কামিন্স।

ম্যাচটিতে দুদলের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। সেমিফাইনালের একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে অজি অধিনায়ক বলেন, ‘উইকেট দেখে শুষ্ক মনে হচ্ছে। পরে শিশির পড়তে পারে। ফলে সেসময়ে ব্যাটিং করলে ভালো হয়। আমাদের দলের সবকিছু নিখুঁতভাবে সাজানো হয়েছে। ছেলেরা অভিজ্ঞ। তাতে একাদশে পরিবর্তনের প্রয়োজন নেই।’

টস জিতে অজি অধিনায়ক বলেন, ‘উইকেট দেখে শুষ্ক মনে হচ্ছে। পরে শিশির পড়তে পারে। ফলে সেসময়ে ব্যাটিং করলে ভালো হয়। আমাদের দলের সবকিছু নিখুঁতভাবে সাজানো হয়েছে। ছেলেরা অভিজ্ঞ। তাতে একাদশে পরিবর্তনের প্রয়োজন নেই।’

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের বৃষ্টির হালচাল

ভারতের দলপতি রোহিত বলেন, ‘টসে জিতলে আমরা আগেই ব্যাটিং নিতাম। বড় খেলায় আমরা মাঠে নেমেছি। এখানে বড় স্কোর দরকার। আমরা শান্ত থেকে সুন্দর খেলা উপহার দিতে চাই। মাঠে আমাদের অনেক সমর্থক থাকবে। সবমিলিয়ে একটি ভালো ম্যাচের আশা করছি।

ভারত একাদশ

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ

ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।