পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর করছাড় সুবিধা আরও তিন বছরের জন্যবাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের আয়কর শাখা থেকে এসংক্রান্ত বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (SRO) জারি করা হয়।গতকাল বুধবার (৮ নভেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশে বলা হয়েছে, ২০২৫–২৬ অর্থবছর পর্যন্তপাটপণ্য উৎপাদনকারীরা ১০ শতাংশ কর হার হ্রাস পাবেন। পাটজাত পণ্য উৎপাদনকারীপ্রতিষ্ঠানগুলোর কর সুবিধার মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন,২০২৩ । এরপরকোম্পানিগুলো এনবিআরকে এই সুবিধা অব্যাহত রাখতে চিঠি দেয়।
জানা গিয়েছে দেশে বর্তমানে ৩০০টি পাটকল থাকলেও বর্তমানে মাত্র ১২০টি পাটকল চালুরয়েছে। মিলগুলি ছাড়াও পাটজাত পণ্য উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিরাও এই সুবিধাপাওয়ার যোগ্য হবেন।
উল্লেখ্য দেশের শেয়ার বাজারে পাটজাত পণ্য উৎপাদনকারী ৩ টি কোম্পানি তালিকাভুক্তআছে সেগুলি হলো নর্দান জুট লিমিটেড ,জুট স্পিনার্স লিমিটেড ও সোনালী আঁশলিমিটেড।জানাগেছে এর মধ্যে সোনালী আঁশ কোম্পানিটি সুনামের সাথে ব্যবসা করছে।পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর করছাড় সুবিধা আরও তিন বছরের জন্যবাড়ানোতে তালিকাভুক্ত জুট খাতের কোম্পানিগুলির জন্যে সুখবর।