পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশান লিমিটেডের(ORIONINFU) গত ৩০ শে জুন ,২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২.০৬ টাকা ,যা আগের বছর২.১০ টাকা ছিল।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে হয়েছে ২.৯৮ টাকা,যা আগের বছরে ছিল ২.২৩টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৪.৩২ টাকা,যা আগের বছরে ছিল ১৪.২২টাকা।
আগামী ২৬ শে ডিসেম্বর ,২০২৩ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩নভেম্বর,২০২৩ তারিখ ।

কোম্পানিটি আরো জানিয়েছে যে পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ারইস্যু করবে। কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে।অর্থাৎ শেয়ার হোল্ডাররা বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার পাবে।প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকা।কোম্পানিটি বিএমআরই প্রকল্প এবং ঋণ পরিশোধের জন্য রাইট শেয়ার ইস্যু করবে।কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি এবং বাংলাদেশসিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন মেনে রাইট শেয়ার ইস্যু করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।