অর্থ লিপি

১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ৩০ ভাদ্র ১৪৩৩

দ্বিতীয় দিন ২০ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ৫ উইকেটে ৩৬২ রানে দিনের খেলা শুরু করেছিল। ক্রিজে ছিলেন দুেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বাংলাদেশ অন্তত চারশ করবে। কিন্তু অবিশ্বাস্য ভাবে আর ২০ রান করেই গুটিয়ে গেলো স্বাগতিকরা। নিজাত মাসুদ আরও তিনটি উইকেট নিয়ে এই ধসে নেতৃত্ব দিলেন। আফগানিস্তানের পেসার অভিষেকেই নিলেন পাঁচ উইকেট।

দলীয় ৩৭৩ রানে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বৃহস্পতিবার চতুর্থ ওভারে মিরাজ থামেন ৪৮ রান করে। পরের ওভারে মুশফিক ৪৭ রান করে নিজাতের শিকার। দুই বল পর তাইজুল ইসলাম ডাক মারেন। একে একে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামও প্যাভিলিয়নে। ৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। নিজাত শরিফুলকে বোল্ড করে প্রথম টেস্টেই ফাইফার পেলেন। ১৬ ওভারে ৭৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ৩৮২ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস।

আফগানিস্তান বেটিং এ নেমে তাসকিন আহমেদের বল খেলে শুরু করে সর্বশেষ ৩ ওভারে ৩ বলে ৯ রান করে বিনা উইকেটে।

 

সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ: প্রথম ইনিংসে ৮৬ ওভারে ৩৮২ (এবাদত ০*; শরিফুল ৬, তাসকিন ২, তাইজুল ০, মুশফিক ৪৭, মিরাজ ৪৮, লিটন ৯, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, জয় ৭৬, জাকির ১) বনাম আফগানিস্তান

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।