আজ ২৯ অক্টোবর ,২০২৩ রবিবার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি,সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ রোববার সকাল–সন্ধ্যা হরতাল বিএনপির।আজ সকাল থেকেই রাজধানীর সড়ক মহাসড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। পূর্ণকর্মদিবস হলেও সড়কে নেই গণপরিবহন।
আজ (২৯ অক্টোবর) এয়ারপোর্ট, নতুনবাজার, কুড়িল বিশ্বরোড়, বনানী,ধানমন্ডি, গাবতলি, মিরপুর, উত্তরা, মহাখালী, কাওরান বাজারসহ ব্যস্ত সড়কগুলোতে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, মাঝে মাঝে দুই–একটি বাস চলছে। ব্যক্তিগত গাড়ি, বিশেষ করেপ্রাইভেটকার ও মোটরসাইকেল চোখে পড়ছে। এছাড়া রিকশা ও ছোট কিছু যাববাহন চলতেদেখা গেছে। তবে সরকারি গণপরিবহন বিআরটিসির বাসগুলো অন্যান্য দিনের তুলনায়সড়কে বেশি চোখে পড়ছে।
গণপরিবহণ কম থাকায় অফিসগামী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে ঠাসাঠাসি করে বাসেউঠতে দেখা গেছে। অনেক স্থানে অফিসগামী মানুষজন দলবেঁধে ভিড় জমিয়ে আছেন বাসের অপেক্ষায়।বিপদে পরেছেন অফিসগামী মানুষজন।
উল্লেখ্য গতকাল সকাল–সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছিল বিএনপি মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর।