অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

চিনি রপ্তানির অনুমতি চেয়েছে সিটি গ্রুপ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের খাদ্যপণ্য উৎপাদনের জন্য সুপরিচিত অন্যতম বড় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ, চিনি রপ্তানি করতে চায়। তিন বছর আগে বাণিজ্য মন্ত্রণালয় সিটি গ্রুপকে পরিশোধিত চিনি রপ্তানির সুযোগ দিলেও প্রতিষ্ঠানটি ওই সময়ে তা রপ্তানি করতে পারেনি। তবে সিটি গ্রুপ এখন সেই সুযোগটি কাজে লাগাতে চায়। এ জন্য আগের অনুমোদনের সময়সীমা ২০২৪ সালের ৩০শে জুন পর্যন্ত বৃদ্ধির আবেদন করেছে সিটি গ্রুপ।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের কাছে ১০ই অক্টোবর এ ব্যাপারে আবেদন করেছেন সিটি গ্রুপের প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমান।

আবেদনে বলা হয়, ২০২০ সালের ৯ই সেপ্টেম্বরে সিটি গ্রুপকে শর্তসাপেক্ষে ৪৭ হাজার ৩০০ টন পরিশোধিত চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কোভিড পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে চিনির মূল্যবৃদ্ধির কারণে রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। সম্প্রতি এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে চিনি রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে।

আবেদনপত্রে সিটি সুগার ইন্ডাস্ট্রিজের সক্ষমতার কথাও জানানো হয় বাণিজ্যসচিবকে। বলা হয় সিটি সুগার ইন্ডাস্ট্রিজের দৈনিক উৎপাদনক্ষমতা তিন হাজার টন। প্রতিষ্ঠানটি অপরিশোধিত চিনি আমদানির পর নিজস্ব কারখানায় তা পরিশোধন করে আসছে। সিটি গ্রুপ মনে করে, দেশের বাজারে সরবরাহ অব্যাহত রাখার পর চিনি বিদেশেও রপ্তানি করা সম্ভব।

ফজলুর রহমান তাঁর আবেদনপত্রে আরও জানান, বর্তমানে চিনি রপ্তানির বিষয়টি বেশ প্রতিযোগিতামূলক। রপ্তানি কার্যক্রম চলমান রাখা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের বিষয়টি বিবেচনায় রেখে রপ্তানির অনুমতি ২০২৪ সালের ৩০শে জুন পর্যন্ত বাড়ানো দরকার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।