পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড (DESHBANDHU) গ্রুপের অন্য তিন কোম্পানির সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি জানিয়েছে যে একীভূত হওয়ার জন্যে কোম্পানিটি আগামী ১৬ অক্টোবর,২০২৩ বিকাল ৩টায় পর্ষদ সভা করবে,উক্ত পর্ষদ সভায় কোম্পানিগুলোর একীভূতকরণের বিষয়েযাবতীয় বিষয় যাচাই করবে।
দেশবন্ধু পলিমার লিমিটেড কোম্পানি টি দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ডবেভারেজ এবং দেশবন্ধু প্যাকেজিং লিমিটেডের সাথে একীভূত হবে। এই ৩ টি কোম্পানির শেয়ার অধিগ্রহণের মাধ্যমে একীভূত হবে দেশবন্ধু পলিমার লিমিটেড।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।