আজ ২৫ শে সেপ্টেম্বর ২০২৩, সপ্তাহের ২য় দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ১.৮৪ পয়েন্ট বাড়লেও লেনদেন গত দিনের চেয়ে কমেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪১.২৭ কোটি টাকার শেয়ার।
যা গতদিন ছিল ৫০০.৭৪ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৫৯.৪৭ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ১.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৮২.৭৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৯.৩২ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৩৫.৩০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮২ টির, দাম কমেছে ৬২ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৫৬ টির।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক গতদিনের চেয়ে কমেলে ও লেনদেন বেড়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫.২১ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮৫৮০.২৭ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ১১.৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৮.১৫ টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৩.৩২ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসই তে মোট ১৬৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৭ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত ছিল ৬৩ টিকোম্পানির ।
আজ উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেনের শুরু থেকেই বাজার ওঠানামার মধ্যে ছিল যা শেষ পর্যন্ত নেতিবাচক ধারায় আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। আজ উভয় স্টক এক্সচেঞ্জের বাজার মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে। লেনদেন আবারও ৪০০ কোটির ঘরে নামাতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশার ছাপ ফুটে উঠেছে ।