অর্থ লিপি

২ মে ২০২৬ শনিবার ১৯ বৈশাখ ১৪৩৩

দেশের বর্তমান রিজার্ভ ২১.৫০ বিলিয়ন ডলার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার (১১ই সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ মেজবাউল হক  নিশ্চিত করেছেন যে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ ১৩১ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে বর্তমানে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছে ২১.৫০ বিলিয়ন ডলার।

আইএমএফের ঋণের শর্ত অনুসারে সেপ্টেম্বরে প্রকৃত রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার রাখার কথা বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোঃ মেজবাউল হক

তিনি আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত অনুযায়ী সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার রাখার কথা। কিন্তু গতকাল রোববার (১০ই সেপ্টেম্বর) এসিইউর ১.৩১ বিলিয়ন (১৩১ কোটি) ডলার বিল পরিশোধ করা হয়েছে। ফলে রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.৬১ বিলিয়ন ডলার।

 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আইএমএফের শর্ত অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ডে দেশের প্রকৃত রিজার্ভ থেকে ৬.১০ বিলিয়ন ডলার বাদ দিতে হয়। সে হিসাবে বর্তমানে প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছে ২১.৫০ বিলিয়ন ডলার।

প্রতি মাসে ৬ বিলিয়ন ডলার হিসাবে এ রিজার্ভ দিয়ে বাংলাদেশ সাড়ে ৩ মাসের মতো আমদানি ব্যয় মেটাতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, মে ও জুন মাসের বিল বাবদ গত জুলাই মাসে আমদানি দায় ১০৯ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। ওই সময় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। একই মাসে আইএমএফের শর্ত অনুযায়ী, আন্তর্জাতিক নিয়মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। তখন দেশে প্রকৃত রিজার্ভ ২ হাজার ৩৫৬ কোটি (২৩.৫৬ বিলিয়ন) ডলারে অবস্থান করছিল।

 

এদিকে, বাজারে ‘স্থিতিশীলতা’ আনতে রিজার্ভ থেকে নিয়মিত ডলার বিক্রি করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ সূচকটির ধারাবাহিকতা কমছে।

তবে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের কারণে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট কেটে যাবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।