লোভ মানুষকে তিলে তিলে ধ্বংস করে, লোভ–লালসা মানুষের অন্তরের এক মারাত্মক ব্যাধি, লোভ ধ্বংস ডেকে আনে। সীমাহীন লোভ–লালসার দরুন মানুষেরও বিবেক–বুদ্ধি লোপ পায়। পরিচালিত হয় দুর্নীতি ও পাপের পথে। লোভ–লালসা হচ্ছে মানব চরিত্রের সর্বাধিক ক্ষতিকর রিপু।
সূরা তাকাসুর, আয়াত : ১–২ এ মহান আল্লাহতালা বলেন,”আলহাকু মুত্তাকাসুর। হাত্তাজুরতুমুল মাকাবির” বেশি বেশি পাওয়ার লোভ তোমাদেরকে আমৃত্য মোহাচ্ছন্ন করে রেখেছে। মানুষের ‘চাহিদা’ এমন এক জিনিস যা অল্পে তুষ্ট হয় না। যতটুকু প্রয়োজন তার চেয়েও অনেক অনেক বেশি পাওয়ার আশায়, বেশি লাভের নেশায় সে মোহাবিষ্ট থাকে।
প্রয়োজনের বেশি ধারণ ক্ষমতার বাইরে মানুষ খেতে পারে না, পড়তে পারে না, কিছু করতে পারে না, এসব জানা সত্ত্বেও মানুষ অতিরিক্ত পাওয়ার নেশায়, কত রকম ধান্দার পেছনে যে জীবন নষ্ট করে দেয়, তা আমাদের চারপাশের মানুষজনকে দেখলেই বোঝা যায়।
হজরত আলী (রা.) বলেন, মানুষের লাগামহীন চাহিদার ঘোড়া সম্পর্কে সূরা তাকাসুরনাজিল হওয়ার আগে একটি হাদিস আমরা কোরআনের মত আওড়াতাম। হাদিসটি হলো নবিজি (সা.) বলতেন, ‘আদম সন্তানের লোভ এক লাগামহীন ঘোড়ার মত। তাকে যদি ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও দেয়া হয়, সে বলবে আমার আরেকটি চাই, আরেকটি চাই। এমনি ভাবেতার লোভ বাড়তেই থাকে। একমাত্র কবরের মাটি ছাড়া তার পেট কিছুতেই শান্ত হয় না।’
সূরা আদিয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘মানুষ এক ছুটন্ত লোভী ঘোড়ার মত জীবন যাপন করছে। নিজের স্বার্থে সে সবকিছু তছনছ করে দিচ্ছে। জীবনের ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে তার এই নিরন্তর ছুটে চলা। এরপর আল্লাহতায়ালা আসল কথাটি বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অর্থাৎ স্বার্থের পেছনে ছুটে চলা মানুষগুলো অবশ্যই তার প্রভুর প্রতি চরম অকৃতজ্ঞ। তাইতো প্রভুর বিধি নিষেধের কোনো রকম তোয়াক্কাই করে না সে।
ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদিদ। অর্থ বরং সে বস্তুতগত ঐশ্বর্যের মায়ায় জর্জরিত। আরো ভালো থাকা, আরো ভালো পড়া, ভালো খাওয়ার জন্য সে দুনিয়া–আখেরাত নষ্ট করে অন্ধের মত ছুটে চলছে। এই ছুটে চলা দেখে আল্লাহর বড় মায়া হয়। তাইতো আফসোস জড়ানো ভাষায় আল্লাহ বলছেন, আফালা ইয়ালামু ইজা বুছিরা মাফিল কুবুর। –আহারে! বান্দা কি জানে না– একদিন সে মরে যাবে এবং মরে যাওয়ার পর আবার তাকে ওঠানো হবে। জবাবদিহীর কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহর আদালতে কঠিন জবাবদিহী করতে হবেতাকে।
সূরা তাকাছুরেও ভিন্ন আঙ্গীকে একই কথা বলেছেন আল্লাহ তায়ালা, যখন মানুষের কবরের জীবন শুরু হবে, সত্যিকার ভাবে সে দেখতে পাবে নশ্বর এই দুনিয়ার জীবন–সম্পদ–পরিজন কিছুই না, কেউই না, তখন সে বুঝতে পারবে কি ভুলটাই না সে করেছে।
সূরা তাকাছুরের শেষ আয়াতে আল্লাহ তায়ালা বলেন, লাতারাউন্নাহা আইনাল জাহিম। ছুম্মা লাতারাউন্নাহাআইনার ইয়াকিন। ছুম্মা লাতুস আলুন্না ইয়াওমাইজিন আনিন্নায়িম।
তখন সে জাহান্নামকে চোখে দেখবে। আর তখনই সে দৃঢ় বিশ্বাস করবে, দুনিয়ার মোহে জীবন শেষ করাটা কত বড় ভুল ছিলো তার। সেদিন তাকে প্রতিটি নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করাহবে।
কোরআনের আয়াতে আয়াতে পাতায় পাতায় আল্লাহ তায়ালা এভাবে মানুষকে দুনিয়ারমোহ থেকে সতর্ক থাকার উপদেশ দিয়েছেন। বারবার বলেছেন, এই দুনিয়া মাত্র কয়েক মুহূর্তের জন্য। এটি আসলে একটি খেলা ঘরের মত। মৃত্যু ঝড় এসে তোমার এই খেলাঘর গুড়িয়ে দেবে। তোমাকে নিয়ে যাবে তোমার আসল ঠিকানার উদ্দেশ্যে।
সুতরাং সেই আখেরাতের জন্য প্রস্তুত হও। নিজের লোভকে সংযত করো। পাশবিকতাকে নিয়ন্ত্রণ করো। তবেই তুমি দুনিয়াতে পাবে শান্তি, আখেরাতে পাবে মুক্তি।
লোভে পাপ, পাপে মৃত্যু। এই বহুল প্রচলিত প্রবাদ সম্পর্কে আমরা সবাই সম্যক অবগত। মানব চরিত্রের রিপুগুলোর মধ্যে লোভ–লালসা সর্বাধিক ক্ষতিকর। লোভকে পাপের আধারবলা যেতে পারে। কেননা লোভ মানুষকে পাপ কাজে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করে। মানবজীবনে লোভের পরিণাম পাপ আর সেই পাপের পরিণতি অনিবার্য ধ্বংস।
মহান আল্লাহয়ালা আমাদের সবাইকে দুনিয়ায় লোভ মুক্ত জীবন দান করুক।
আমিন।
লিখেছেন
হাফেজ–মাওলানা মোহাম্মদ ফয়সাল আরাবি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।