অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

১০ টাকায় সিজার অপারেশন বরিশালে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রতিষ্ঠার ৪৯ বছর পর বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সফল সিজারিয়ান অপারেশনের মধ্যে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। মাত্র ১০ টাকায় এই অপারেশন করা হয়। সুস্থ আছেন মা ও নবজাতক।

অপারেশনে দায়িত্ব পালন করেন গাইনি কনসালটেন্ট ডা. মশিউর রহমান, অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ডা. আনিচুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. তরিকুল ইসলাম, সিনিয়র নার্স মাধবী লতা রাজিব, সম্পা ভান্ডারী ও মাধবী গাইন।

গতকাল সোমবার (৭ই আগস্ট) দুপুরে উপজেলার উত্তর বড়মগড়া গ্রামের বাসিন্দা জয়ধরের স্ত্রী স্বপ্না বাগচী সন্তানের জন্ম দেন।

নবজাতকের বাবা দিনমজুর জয়ধর জানান, সোমবার সকালে ব্যথা উঠলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নরমাল ভাবে সন্তান প্রসব করানোর চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু কোনো ভাবে না হওয়ায় অপারেশনের সিদ্ধান্ত নেন।

সিজারের খবর শুনে কিছুটা হলেও ঘাবড়ে যান। কিন্তু যখন চিকিৎসকরা তাকে আশ্বস্ত করেন কোনও টাকার প্রয়োজন নেই। সব কিছু হাসপাতাল থেকে ফ্রি দেওয়া হবে। এরপর অপারেশনে তার একটি পুত্র সন্তান হয়েছে। এ জন্য তার বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত আসা এবং হাসপাতালে এসে ১০ টাকা মূল্যের টিকিট কাটতে হয়েছে। এ ছাড়া এক টাকাও খরচ হয়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, আগৈলঝাড়ার সন্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদারের সহযোগিতায় চিকিৎসক সংকট কাটিয়ে আধুনিক সব যন্ত্রপাতিসহ অত্যাধুনিক অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হয়েছে। এখন প্রসূতি মায়েদের আর বরিশাল কিংবা ঢাকায় ছুটতে হবে না। এমনকি প্রাইভেট হাসপাতালে যেতে হবে না। এখান থেকেই মিলবে জটিল রোগের অপারেশন তাও সরকারি খরচে।

তিনি আরও বলেন, ১৯৭৪ সালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। পরে এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে ১০০ শয্যার প্রস্তাবনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।