পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রষায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (SQURPHARMA) তাদের ঔষধের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, ইউরো ফার্মা লিমিটেড কোম্পানির সাথে উৎপাদন চুক্তি করেছে।
গতকাল সোমবার ৭ই আগস্ট ২০২৩, অনুষ্ঠিত স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদের সভায় এ চুক্তি সংক্রান্ত অনুমোদন দেয়া হয়েছে।

নতুন এই চুক্তি অনুযায়ী ইউরো ফার্মা লিমিটেড বিদ্যমান পণ্যের বর্ধিত চাহিদা মেটাতে এবং নতুন পণ্য প্রবর্তনের জন্য স্কয়ার ফার্মার পক্ষ থেকে পণ্য উৎপাদন করবে।
উল্লেখ্য, গত মাসে এরিস্টোফার্মার সাথে একই রকমের একটি চুক্তি করেছিল স্কয়ার ফার্মা। যা গত ১২ই জুলাই স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন পায়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।