বসন্ত বইতে বইতে বয়সের ঘর পেরিয়ে বয়স হয়েছে ৪৩। অথচ রূপ-লাবণ্যে এখনও টক্কর দেন কৈশোর পেরনো সদ্য তরুণীদেরও। তিনি আর কেউ নন, তিনি রাইমা সেন।
এত বছর বয়সে এসেও কোন জাদুতে নিজের রূপ অমলিন রেখেছেন তিনি, সেটা ভক্তদের কাছে অমীমাংসিত এক রহস্য। তবে রাইমা স্পষ্ট জানালেন, কোনও কৃত্রিম প্রক্রিয়ার আশ্রয় নেননি তিনি।

টলিউডের সীমানা ছাড়িয়ে বলিউডেও কাজ করেন রাইমা সেন। মুম্বাই ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীই প্লাস্টিক সার্জারির মাধ্যমে সৌন্দর্য বর্ধনের চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে আনন্দবাজারে রাইমা সেনের বক্তব্য, ‘ইদানীং দেখি অনেকেই ঠোঁটে, গালে অনেক কিছু করান। আমি এসব না করেই ভালো আছি। যারা করান, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। নিজের যা রূপ আছে, তা নিয়েই কাজ করে যেতে চাই।’
বয়স যে বেড়েছে, তা রাইমা সেন নিজেও উপলব্ধি করেন। তবে সেই বয়সের ছাপ না পড়ায় ধন্যবাদটা দিলেন তার বাবা-মায়ের জিনকে (বংশাণু)।
হঠাৎ রাইমার বয়সের প্রসঙ্গ খবরের শিরোনামে আসার পেছনেও একটি কারণ রয়েছে। নতুন একটি ছবিতে যুক্ত হয়েছেন তিনি। নাম ‘হাওয়া বদল ২’। এটি ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া বদল’র দ্বিতীয় কিস্তি। দীর্ঘ এক দশক পর সিক্যুয়েল নির্মাণে হাত দিলেন অভিনেতা-নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়।
রাইমা সেননতুন ছবিতে ১৭ বছর বয়সী এক ছেলের মায়ের ভূমিকায় দেখা যাবে রাইমা সেনকে। এমন চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে অনেক নায়িকার আপত্তি থাকে। তবে রাইমার ভাবনা এরকম, ‘আমার মনে হয় অভিনয় শিল্পীদের এমন কোনও শর্ত রাখা উচিত নয়। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করবো না, এমন কোনও ভাবনা আমার নেই। চরিত্রের গভীরতা থাকলে আমি অভিনয় করতে রাজি।’

শনিবার (২৯শে জুলাই) ‘হাওয়া বদল ২’র মহরত অনুষ্ঠিত হয়েছে। এবারও ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন রাইমা সেন, পরমব্রত ও রুদ্রনীল ঘোষ। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে লন্ডনে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।