বিশ্বকাপ শুরুর তিন মাস আগেই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ শহর চট্টগ্রামে এক হোটেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত হয়ে অবসরের ঘোষণা দিলেন তিনি।
এ সময় নিজের আবেগকে ধরে রাখতে পারেনি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তামিমের বিদায়ের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী শুভেচ্ছা ও আবেগঘন বার্তা জানাতে ব্যস্ত সময় পার করছেন দেশের আপামর ক্রিকেট ভক্তরা। এমনকি সাবেক থেকে বর্তমান অনেক ক্রিকেটার ড্যাশিং এই ওপেনারের ক্রিকেটীয় অবদান নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন।
এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের আবেগঘন স্ট্যাটাসের ফেচবুক লিংক
সাকিব লিখেছেন, তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্তগুলো উপভোগ করো। বিশ্বসেরা এই অলরাউন্ডারের মন্তব্য, ২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসঙ্গে প্রথম পথ চলা। আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো একসঙ্গে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।
সাকিব আরও যোগ করেন, একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির ওপর নির্ভর করেছিলাম—আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য। তোমার রান এবং রেকর্ডগুলো নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।