প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে ২৭শে জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। সেই হিসেবে আগামী ২৭শে জুন থেকে পহেলা জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০শে জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯শে জুন (১০ই জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার (২১শে জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ৩০শে জুন।
আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন সেজন্য আমরা আগামী ২৭শে জুন থেকে ছুটির সুপারিশ করেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছিলেন, ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশ যৌক্তিক।
এদিকে রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭শে জুন হজ ও ২৮শে জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
আগামী ২৯শে জুন কোরবানির ঈদ ধরে এবার ছুটি নির্ধারিত হলো ২৭, ২৮, ২৯ ও ৩০ শে জুন। আর পহেলা জুলাই শনিবার হওয়ায় ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।