অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

বাইডেনের প্রস্তাবে হুমকি ইসরায়েলি মন্ত্রীর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জোট সরকার থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন ইসরাইলের দুই মন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হলেই তারা সরে দাঁড়াবেন। একই সঙ্গে তারা জোট সরকার ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছেন।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, হামাসকে ধ্বংস করার আগে কোনো চুক্তিতে তারা সম্মতি জানাবেন না।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে বাস্তবায়ন করলে তার সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিদ।

এর আগেই নেতানিয়াহু অবশ্য জোর দিয়েই বলেছেন যে, হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না।

প্রেসিডেন্ট বাইডেনের তিন ধাপের প্রস্তাবটি ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে। এর আওতায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার জনবহুল এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে। পরবর্তীতে এই চুক্তির মাধ্যমে সব জিম্মির মুক্তি, স্থায়ী সংঘাত বন্ধ এবং গাজার জন্য একটি বড় পুনর্গঠন পরিকল্পনার দিকে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

তবে শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে স্মোট্রিচ জানান, তিনি নেতানিয়াহুকে বলেছেন, হামাসকে ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে না এনে সরকার যদি প্রস্তাবিত রূপরেখার সঙ্গে সম্মত হয় এবং যুদ্ধের সমাপ্তি ঘটায়, তবে তিনি তার অংশ হবেন না।

তার কথার প্রতিধ্বনি করে ইতামার বেন-গভিরও বলছেন, এই চুক্তির অর্থ হলো যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা। এটি একটি বেপরোয়া চুক্তি, যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি বলছেন, এই প্রস্তাবে রাজি হওয়ার চেয়ে তিনি বরং সরকারই ভেঙে দেবেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।