গতকাল শনিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আনুষ্ঠানিকভাবে বিনিয়োগবান্ধব নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছে। আধুনিক ডিজাইনের এই প্ল্যাটফর্মটি দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য তথ্য পাওয়া, সেবা গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে মনে করছে সংস্থাটি।
তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ওয়েবসাইটে বিডার ‘এফডিআই হিটম্যাপ’-এ চিহ্নিত সম্ভাবনাময় খাতগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিনিয়োগসংক্রান্ত নীতিমালা, প্রয়োজনীয় সেবা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্যও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওয়েবসাইটের পাশাপাশি বিডার লোগোটিও নতুন রূপে উপস্থাপন করা হয়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘পুরনো ওয়েবসাইটটি ছিল সাধারণ একটি সরকারি পোর্টাল, যা সক্রিয়ভাবে বিনিয়োগ সহায়তার জন্য উপযুক্ত ছিল না। নতুন ওয়েবসাইটটি বিনিয়োগবান্ধব সেবা মডেলের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দিয়েছে।’
বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি বলেন, ‘আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণত সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট ঘেঁটে সম্ভাবনা যাচাই করেন। তাই তথ্যভিত্তিক ও ব্যবহারবান্ধব একটি ওয়েবসাইট বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি আরও বলেন, ‘নতুন এই প্ল্যাটফর্মটি বিনিয়োগকারীর সম্ভাবনা যাচাই, বাজার বিশ্লেষণ এবং বিনিয়োগ বাস্তবায়নের প্রতিটি ধাপকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তারা সহজেই বাংলাদেশের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।