নবজাতক বলতে সে সকল শিশুকে বুঝায় যাদের বয়স জন্মক্ষণ হতে ২৮ দিন বয়স।
একজন সুস্থ ও স্বাভাবিক নবজাতকের বৈশিষ্ট্য সমূহ:
১। জন্মের সাথে সাথে শিশু স্বাভাবিক এবং সঠিক গতিতে শ্বাস-প্রশ্বাস নিবে। এই শ্বাসের হার হবে প্রতি মিনিটে ৩০ হতে ৫৯ এর মধ্যে।
২। গায়ের রং হবে গোলাপি। তবে বংশগত এবং পরিবেশগত কারণে এই রংয়ের পার্থক্য হতে পারে। জন্মের সময় নবজাতকের হাত – পা কিছুটা নীলাভ থাকলেও প্রথম কান্নার সাথে সাথে সমস্ত শরীর স্বাভাবিক রং ধারণ করলে, তাও স্বাভাবিক বলে গণ্য করা হয়।
৩। জন্মের সাথে সাথেই চিৎকার শুরু করে কান্না, নবজাতকের সুস্থতাকেই নির্দেশ করে।
৪। নবজাতক জন্মের সাথে সাথে মায়ের বুকের দুধ টেনে খাবে।
৫। একটি সুস্থ স্বাভাবিক নবজাতক সাধারণত দিনে ১৮ হতে ২২ ঘণ্টা ঘুমিয়ে থাকে।
পরবর্তী পর্বে নবজাতকের জন্মের পরপর করণীয় বিষয় সমূহ নিয়ে আলোচনা করা হবে।
Author
-
এম.বি.বি.এস, বিসিএস (স্বাস্থ্য) ডিসিএইচ, এফসিপিএস-শিশু (শেষ পর্ব) পিজিপিএন-বোষ্টন ইউনিভার্সিটি (USA) নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। লাকসাম জেনারেল হসপিটাল বাইপাস, লাকসাম, কুমিল্লা।
View all posts