অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের দেয়া ২৯ মিলিয়ন ডলার অর্থ মন্ত্রণালয়ের বিষয় না: অর্থ উপদেষ্টা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের নামে দুটি সংস্থাকে ইউএসএইডের মাধ্যমে দেয়া ২৯ মিলিয়ন ডলারের অর্থের বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের বিষয় না হওয়ায়, এটি সরাসরি খতিয়ে দেখবে না। এনজিও ব্যুরো খতিয়ে দেখে যদি প্রমাণ পায় তাহলে অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের নামে দুটি সংস্থাকে ইউএসএইডের মাধ্যমে দেয়া ২৯ মিলিয়ন ডলারের অর্থের বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখতে পারে। অর্থ মন্ত্রণালয়ের বিষয় না হওয়ায়, এটি সরাসরি খতিয়ে দেখবে না। আর এনজিও ব্যুরো খতিয়ে দেখে যদি প্রমাণ পায় তাহলে অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবে।

দেশের স্বার্থে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে ফান্ড আসতেই পারে। বড় বিষয় হলো কোন উদ্দেশ্যে সেই টাকাটি নিয়ে আসা হয়েছে, সেটি খতিয়ে দেখা দরকার। ভবিষ্যতে যাতে দেশের স্বার্থবিরোধী কোনো কাজে ব্যবহারের জন্য অর্থ না আসে, এটি নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।