পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড কোম্পানির নিবন্ধিত অফিস নতুন ঠিকানায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে, কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের নিবন্ধিত অফিস নতুন ঠিকানায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নতুন নিবন্ধিত অফিসের ঠিকানা- হাউস–০১ (১ম তলা), রোড–০৬, সেক্টর–০১, উত্তরা, ঢাকা–১২৩০। তবে কোম্পানির কর্পোরেট অফিস ও শেয়ার অফিসের ঠিকানা অপরিবর্তিত থাকবে।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে ।