শেয়ার বাজারে তালিকাভূক্ত সেবা ও আবাসান খাতের কোম্পানি সাইফ পাওয়ার টেক লিমিটেড(SAIFPOWER)গত ৩০ শে জুন ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের মাত্র ১ শতাংশ লভ্যাংশ দিবে। মানে শেয়ার হোল্ডাররা শেয়ার প্রতি ১০ পয়সা করে পাবেন।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৭০ টাকা, যা আগের বছর আয় ছিল (EPS) ০.৭৬ টাকা ।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭.০১ টাকা।

আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ২০২৪ তারিখ ।
উল্লেখ্য, ৩০ জুন ,২০২৩ সালে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
আগামী রবিবার (২৭ অক্টোবর) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ রবিবার কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।