অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

সরকারি বীজে লোকসান, বাজারের বীজে বাম্পার ফলন ভৈরবের পাট চাষিদের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে এবার বাজার থেকে পাট বীজ কিনে বাম্পার ফলন ও ভালো বাজার দরে খুশি ভৈরবের পাট চাষিরা। কিন্তু সরকারি বিনামূল্যের পাট বীজ নিয়ে লোকসানে ২ হাজার চাষি। তাই সরকারি সহায়তায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা।

তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের।

সোনালি আঁশে সয়লাব কৃষকের মাঠ। বাজার থেকে বীজ কিনে ভালো ফলন পেয়েছেন ভৈরবের পাট চাষিরা। সবুজ কেনাফ ও দেশীয় জাতের পাটের বাম্পার ফলন হয়েছে। বাজার দরও ভালো পেয়ে খুশি কৃষকরা। তারা বলছেন, পাটের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো মিলছে।

তবে সরকারের দেয়া দেশীয় লালবীজ বপন করে লোকসানে জেলার দুই হাজার চাষি। ফলন কম ও বাজার দরে মণ প্রতি ৫শ টাকা কমের কারণে লোকসানের মুখে তারা। তাই সরকারি বীজের প্রতি আগ্রহ হারিয়ে কৃষকদের নির্ভরতা বাড়ছে বাজারের বীজের ওপর।

চাষিরা জানিয়েছে, সরকারের লালবীজ রোপণ করে ফলন কম হয়। দামও তুলনামূলক কম। এর চেয়ে বাজারের বীজে ফলন ও দাম দুইই ভালো।

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য যাচাই বাছাইয়ের পর তাদের ক্ষতিপূরণ দিতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।

ভৈরব উপজেলা পাট সম্প্রসারণ কর্মকর্তা শিহাব উদ্দিন জানিয়েছেন, ক্ষতির পরিমাণ সম্পূর্ণ পূরণ করা সম্ভব নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষতি পূরণের চেষ্টা করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, কৃষকরা এখন পাট কাটার কাজ করেছেন। এবার বাজারদর ভালো থাকায় আশা করা যায়, আগামীতে ভৈরবে পাটের আবাদ আরও বাড়বে।

প্রসঙ্গত, চলতি বছর ভৈরবে ৩২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।