অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

শিগগিরই সুদহার বাজারের ওপর ছেড়ে দেয়া হবে: গভর্নর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে বর্তমানে রেফারেন্স রেট অনুসারে ব্যাংকের সুদহার নির্ধা‌রিত হ‌চ্ছে। শিগগিরই এটি বাজার‌ভি‌ত্তিক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। তিনি বলেন, বর্তমান সুদহার নির্ধারণের ব্যবস্থাটি এক‌টি অন্তবর্তীকালীন ব্যবস্থা। এক্ষেত্রে বাজারভিত্তিক সুদহার নির্ধারণে ব্যাংকের স্বাধীনতা থাকবে।

গতকাল রবিবার ( মে) ‘পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়নের পথ অনুসন্ধানপ্রতিপাদ্যে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত প্রথম ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনালকনফারেন্সেফিসক্যাল এন্ড মনিটরি পলিসি ইন দ্য ইভলভিং ইকোনমিক অর্ডারসেশনেপ্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সেমিনারে সাবেক গভর্নর . আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেশনে বক্তব্যরাখেন অপর সাবেক গভর্নর . সালেহউদ্দিন আহমেদ ফজলে কবির।  অর্থ মন্ত্রণালয়েরসাবেক সচিব . এম তারেক মোহাম্মদ মুসলিম চৌধুরী আলোচনায় অংশ নেন।

বি‌নিময় হারের বিষয়ে গভর্নর বলেন, এক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা আছে।  অন্তবর্তীকালীনব্যবস্থা হিসেবে আমরা ক্রলিং পেগ পদ্ধ‌তি চালু করতে যাচ্ছি। পরবর্তীতে এ‌টিও বাজারভি‌ত্তিক করে দেয়া হবে।

মুদ্রানী‌তি প্রণয়ন ক‌মি‌টিতে আগে অভ্যন্তরীণ কর্মকর্তারা থাকলেও বর্তমানে আমরা বাইরেরবিশেষজ্ঞদেরও এখানে অন্তর্ভুক্ত ক‌রে‌ছি।

ভর্তু‌কির বন্ড ইস্যুর মাধ্যমে বাজারে অর্থের সরবরাহ বাড়ার বিষয়ে তি‌নি বলেন, বিশেষ বন্ডথেকে এক লাখ কোটি টাকা তৈরি হয়েছে বলে একজন আলোচক উল্লেখ করেছেন। কিন্তুটাকা তৈরির বিষয়টি এতটা দ্রুততার সঙ্গে হয় না। বন্ডের মাধ্যমে অর্থের সরবরাহ বাড়ারজন্য কয়েক বছর সময় লাগে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।