পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড (SHAHJABANK) এর অন্যতম পরিচালক জনাব ফকির আখতারুজ্জামান শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
জনাব ফকির আখতারুজ্জামান আগামী ৩০ কার্য দিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের মাধ্যমে পাবলিক মার্কেটে ব্যাংকটির ৬৩২টি শেয়ার ক্রয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।
মাত্র ৬৩২ শেয়ার ক্রয়ের ঘোষণা দেয়াতে বিভিন্ন বিনিয়োগকারীগন ফোন দিয়ে ঢাকা শেয়ার বাজার কে কৌতুহল নিয়ে জানতে চান মাত্র ৬৩২ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়ে কেনার কি আছে?
মূলত পরিচালকগন ১ টি শেয়ার ক্রয় -বিক্রি করলেও নিয়ম ঘোষণা দিয়ে ক্রয় -বিক্রি করার।