আজ সোমবার (৪ঠা মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকদের মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেন, রমজান উপলক্ষে ১০ই মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ৩০টি স্থানে গরুর মাংস ৬০০ এবং খাসির মাংস ৯০০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হবে।
আরও পড়ুন…
বাজারে আসেনি সয়াবিন তেলের দাম কমিয়ে
মন্ত্রী আব্দুর রহমান আরও বলেন, ড্রেসিং করা মুরগির (ব্রয়লার) মাংসের কেজি ২৮০ টাকা। ডিম ১০ টাকা ৫০ পয়সা করে ট্রাকে বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।
ঈদের আগের দিন পর্যন্ত হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রি চলবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ আছে। ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।