অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

আজ ভোট হচ্ছে এফবিসিসিআইয়ের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

২০১৭ সালের পর আবার পরিচালনা পর্ষদের একাংশের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাধারণ সদস্যরা। যদিও ২০২৩-২৫ মেয়াদের পর্ষদ গঠনে এই ভোট এক ধরণের আনুষ্ঠানিকতা। তারপরও ২৩ পরিচালক পদে জিততে ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নামের দুটি প্যানেল ব্যাপক প্রচার–প্রচারণা চালিয়েছে। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যেও আগ্রহ আছে।

সংগঠনটির ২৩ পরিচালক পদের নির্বাচনের জন্য আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এতে অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পরিচালক নির্বাচিত করতে ভোট দেবেন পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠনের ১ হাজার ৯৯০ ভোটার। এই পদে ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ২৩ জন করে ৪৬ জন প্রার্থী দিয়েছে। তার বাইরে আছেন তিন স্বতন্ত্র প্রার্থী।

অন্যদিকে চেম্বার গ্রুপের ২৩ পদের জন্য শুধু ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন পড়ছে না। আর চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৪ জন মনোনীত পরিচালক পদের বিপরীতে বৈধ প্রার্থী আছেন ৩২ জন। দুটি পদ ফাঁকা রয়েছে। সব মিলিয়ে এফবিসিসিআইয়ের পরিচালক পদের সংখ্যা ৮০। তার মধ্যে ৫৫টি ব্যবসায়ী ঐক্য পরিষদের দখলে। সে জন্য আজকের ভোটকে একধরনের আনুষ্ঠানিকতা বলা হচ্ছে।

তারপরও এফবিসিসিআইয়ের অনেক সদস্যই বলছেন, ভোটের মাধ্যমে নেতৃত্বের একাংশ নির্বাচিত হওয়াটাও ইতিবাচক। এর ফলে ভোট চাইতে উভয় প্যানেলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছেন। নির্বাচনের এই সংস্কৃতি প্রার্থীদের মধ্যে সংগঠনের প্রতি একধরনের দায়বদ্ধতা তৈরি করবে। জবাবদিহির জায়গাটিও পোক্ত হবে।

এফবিসিসিআইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। তারপর ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। ভোট ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ও মনোনীত পরিচালকেরা আগামী বুধবার সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহসভাপতি নির্বাচিত করবেন।

এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের এক নির্দেশিকায় বলা হয়েছে, ভোট দেওয়ার জন্য একজন ভোটারকে একটি ব্যালট পেপার সরবরাহ করবেন পোলিং কর্মকর্তা। ব্যালট পেপার সরবরাহের সময় ভোটারের ভোটার আইডি কার্ড রেখে দেওয়া হবে। একজন ভোটার ২৩ জনকে ভোট দিতে পারবেন। ভোটের সংখ্যা কম বা বেশি হলে সংশ্লিষ্ট ব্যালট বাতিল বলে গণ্য হবে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী বলেন, সবাই যেন সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারেন, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।