অর্থ লিপি

৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ২৬ চৈত্র ১৪৩২

ব্যাংকের চেক নিষ্পত্তিতে নতুন সময়সূচি নির্ধারণ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কার্যক্রম ও চেক নিষ্পত্তিতে নতুন সময়সূচি নির্ধারণ করেছে। গ্রাহকদের সুবিধা ও লেনদেন ব্যবস্থাকে আরও কার্যকর করতে ক্লিয়ারিং হাউজসহ বিভিন্ন সেবায় এ নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।

গতকাল শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। পরে আজ রোববার (৫ এপ্রিল) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে পরিচালিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)—এই তিনটি প্ল্যাটফর্মে লেনদেন নতুন সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে। এসব সেবার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর এবং চেক নিষ্পত্তি করা হয়ে থাকে।

বিএসিএইচ-এর মাধ্যমে হাই ভ্যালু (৫ লাখ টাকার বেশি) ও রেগুলার ভ্যালু (৫ লাখ টাকার কম) চেক নিষ্পত্তি করা হয়। হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১২টার মধ্যে জমা দিতে হবে এবং তা দুপুর ২টার মধ্যে নিষ্পত্তি করা হবে। অন্যদিকে, রেগুলার ভ্যালু চেক সকাল সাড়ে ১২টার মধ্যে জমা দিলে তা বিকেল ৪টার মধ্যে নিষ্পত্তি হবে।

আরটিজিএস লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে অনলাইন লেনদেনের সুযোগ থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন লেনদেন আরটিজিএসের মাধ্যমে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত সম্পন্ন করা যাবে। বিইএফটিএন সেবা পূর্বের নিয়ম অনুযায়ীই পরিচালিত হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।