চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে চাইলে আজ নিউজিল্যান্ডকে বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল তিনটায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডের।
ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে আজ জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলকে। দুই দলের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ২।

গত বছর রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। সংস্করণ ভিন্ন হলেও কিউইদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সেই স্মৃতি তাদের দারুণ উজ্জীবিত করবে বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স, ‘আমি আশা করি দেবে। কারণ পাকিস্তানে এসে তাদেরকে হারানো সহজ কাজ নয়। সেই জয় দলকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তাই এটি আমাদের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে।’
সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। অন্যদিকে নিউজিল্যান্ড জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। এই ম্যাচে ব্যাটিং হয়ে উঠবে ম্যাচ জয়ের চাবিকাঠি। যে দল ব্যাটিংয়ে প্রভাব বিস্তার করতে পারবে, তাদের দিকেই পাল্লা ভারি থাকবে। আগের ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হওয়া বাংলাদেশ আজকের ম্যাচে ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। নিজেদের এই আত্মবিশ্বাস বাস্তবে রূপ দিতে পারলেই সাফল্য সম্ভব।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।