অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক আমদানি বিল পরিশোধের সময় বাড়ালো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিকারকদের বিল পরিশোধের সময় বাড়ানো হয়েছে। আমদানি বিল পরিশোধের সময় ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে।

গতকাল রবিবার  এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অথরাইজড ডিলারদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। এতে বলা হয়েছে, বাণিজ্যিক লেনদেনের সুবিধার্থে নীতি সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির বিল পরিশোধের ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন সময় পাওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণের বিপরীতে আমদানিতে নতুন এ মেয়াদকাল প্রযোজ্য হবে না। আমদানি সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।

জানা গেছে দেশে ডলারসংকটের কারণে এই সময় বাড়ানো হয়েছে। এখন আমদানিকারকরা তার পণ্য মালিকের সঙ্গে চুক্তি করে বিল পরিশোধের সময় ৩৬০ দিন পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।