অর্থ লিপি

১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ৩০ ভাদ্র ১৪৩৩

আগামীকাল থেকে মার্জিন সুবিধা পাচ্ছে বেস্ট হোল্ডিংস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ  অবকাশ খাতের যুক্ত হওয়া নতুন কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড (BESTHLDNG) শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত হওয়ার কারণে ,গত ৩০ কর্মদিবসের মধ্যে বেস্ট হোল্ডিংসের শেয়ার মার্জিন ঋণের বিনিয়োগকারীরা কিনতে পারেনি।

আগামীকাল রবিবার (২৪ মার্চ) কোম্পানিটির লেনদেনের বয়স ৩০ কর্মদিবস অতিক্রম করবে বিধায় আগামীকাল থেকে মার্জিন ঋণে কোম্পানিটির শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা।

গত ফেব্রুয়ারি শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেস্ট হোল্ডিংসের। গত বৃহস্পতিবার লেনদেনের ৩০ কর্মদিবস পূর্ণ হয়েছে ফলে আগামীকাল রবিবার থেকে বিনিয়োগকারীরা শেয়ারটি মার্জিনে কিনতে পারবেন।

উল্লেখ্য শেয়ারবাজারে বিদ্যমান নিয়মে যেকোন নতুন শেয়ারে প্রথম ৩০ কার্যদিবস মার্জিন বিওধারীরা বিনিয়োগ করতে পারেন না। অথচ শেয়ারবাজারে বড় বিনিয়োগকারীরা মার্জিনে ব্যবসা করে। এছাড়া বাজারের মোট বিওধারীদের একটি বড় অংশ মার্জিনে জড়িত।কোম্পানিটি মার্জিনে আসাতে মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করা বিনিয়োগকারীরাও রবিবার থেকে শেয়ারটি কিনতে পারবেন। যাতে করে শেয়ারটিতে স্বাভাবিকভাবেই চাহিদা বাড়তে পারে।

কোম্পানিটির ২য় প্রান্তিক তথা গত মাসের ইপিএস আছে .৭৭ টাকা ,সে হিসাবে বাৎসরিক ইপিএস দাড়ায় .৫৪ টাকা,সে হিসাবে কোম্পানিটি ৬১ টাকা পর্যন্ত মার্জিন সুবিধা পাবেনমার্জিন ঋণের বিনিয়োগকারীরা।

বেস্ট হোল্ডিংয়ের শেয়ার নিলামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৩৫ টাকা করে কিনেছে।আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারটির দাম নির্ধারিত হয় ২৪ টাকায়। তবেআইপিও পূর্ব প্লেসমেন্টে ৬৫ টাকা করে ৩২৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার কিনেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।