এখন থেকে বিদেশ ভ্রমণে একজন ব্যক্তি সর্বোচ্চ ২ হাজার ডলার ক্যাশ নিতে পারবে। এর আগে নেয়া যেতে এক হাজার ডলার।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ও পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এদিন সার্কুলারটি দেশের সব অনুমোদিত ডিলার ও বৈধ মানি চেঞ্জারে পাঠিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, ব্যক্তিগত ভ্রমণের সময়ে নগদ আকারে এক হাজার মার্কিন ডলার বা সমতুল্য থেকে সীমা দুই হাজার মার্কিন ডলার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই সার্কুলারে হজ তীর্থযাত্রার বিষয়ে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের সরকারের হজ নীতির পরিপ্রেক্ষিতে বৈদেশিক মুদ্রা ছাড়ার জন্য জারি করা নির্দেগুলো প্রয়োগ করার অনুমতি দেয়া হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।