অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

বাণিজ্য উপদেষ্টার পণ্য বহুমুখীকরণে জোর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মন্তব্য করেছেন এলডিসি উত্তরণের পর প্রতিযোগিতা সক্ষমতায় টিকতে না পারলে রপ্তানি খাতের জন্য ভয়াবহ বিপদ রয়েছে। তাই আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে, পণ্য বহুমুখীকরণের আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, উৎপাদন বাড়াতে নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ।

দেশে ৬ হাজার প্লাস্টিক পণ্য তৈরির কারখানা রয়েছে। যেখান থেকে বছরে আড়াই বিলিয়ন ডলার রপ্তানি হয়। গত বছরে এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি ২৯ শতাংশ। ১২ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে এ খাতে।

আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ খাতের ব্যবসায়ীরা বলেন, প্রয়োজনীয় অবকাঠামো, কারখানায় জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত হলে প্লাস্টিক খাত থেকে বিপুল রপ্তানি আয় সম্ভব।

সার্ক চেম্বারের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘আমাদের সরকারের যেটি দরকার সেটি হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের জ্বালানি সক্ষমতা, জ্বালানির প্রাপ্যতা এবং লো কস্ট। এই জায়গাগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমি মনে করি, কোনো ভাবেই বাংলাদেশকে কেউ দমাতে পারবে না।’

সম্ভাবনাময় এ খাতকে পরিবেশ উপযোগী করে, খারাপ প্লাস্টিক নিশ্চিহ্ন করতে কাজ করবে সরকার।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ‘ব্যাড প্লাস্টিক আমরা রহিত করব, আমরা এটাকে অগ্রসর হতে দেবো না এবং এটাকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালাবো। কিন্তু গুড প্লাস্টিকের সাথে আমরা বাস করব। দায়িত্বশীলতার সাথে আমরা প্লাস্টিক পণ্য উৎপাদন ও ব্যবহার করার প্রচেষ্টা চালাবো।’

উপদেষ্টা জানান, এলডিসি উত্তরণের পর কোনো প্রণোদনা দেবে না সরকার। তাই আন্তর্জাতিক বাজারে টিকতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে উদ্যোক্তাদের।

শেখ বশিরউদ্দিন বলেন, ‘যেসব জায়গায় কমপারেটিভনেস আমাদের আনা দরকার, আমি উদ্যোক্তাদের উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এখানে ইনভেস্ট করেন। কারণ ভবিষ্যতে কমপারেটিভনেস না থাকলে দারুণ বিপদে পড়ে যাবেন।’

৪ দিনের প্লাস্টিক পণ্য মেলায় রয়েছে দেশি-বিদেশি আট শতাধিক।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।