দেশের শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের নরসিংদিতে অবস্থিত ২২ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনের জন্য ৫ বছরের চুক্তি করেছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) হিসেবে ৫ বছরের চুক্তি সম্পন্ন হয়।
ডিএসই’র সংবাদ বিভাগে এ তথ্য দেয়া হয়েছে।

কোম্পানিটির সাথে চুক্তি হয়েছে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট বেসিস’ শর্তে পাঁচ বছরের জন্য। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সাথে কোম্পানিটির শুল্ক এবং অন্যান্য শর্তাবলী নিয়ে আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত আলোচনা শেষে উৎপাদনে যাবে ডরিন পাওয়ারের এই বিদ্যুৎ কেন্দ্রটি।
এর আগে পিপিএর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০২৩ সালের ২০শে ডিসেম্বর মধ্যরাত থেকে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। যদিও একই বছরের ৯ই এপ্রিল ডরিন পাওয়ারের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কাছে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়ে ছিলো। আবেদনে সাড়া দিয়ে ডরিন পাওয়ারের নরসিংদির বিদ্যুৎ কেন্দ্রটিকে আরও ৫ বছর বিদ্যুৎ উৎপাদনের সুযোগ দিতে চুক্তি করে বিআরইবি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।