এক সপ্তাহও না, মাত্র ৫ দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১,৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। বাংলাদেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দাম। সর্বশেষ সোনার দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা।
আজ শনিবার (২৩শে ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায়সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার (২৪শে ডিসেম্বর) থেকে নতুন এইদাম সারাদেশে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১,১১,০৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,০৬,০২৫ টাকা, ১৮ ক্যারেটের ৯০,৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৭৫,৬৯৯ টাকায় বিক্রি করা হবে।
উল্লেখ্য, সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম (ভরি) ২,১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২,০০৬টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার ভরি ১,২৮৩ টাকা।
সর্বশেষ গত ১৮ ডিসেম্বর সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস, যা ১৯শে ডিসেম্বর কার্যকর হয়েছিল, যা আজ ২৩শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।