‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’, গানটি ইউটিউব থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (৮ জুলাই) এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আরিফুর রহমান মুরাদ নামের এক ব্যক্তি করা রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছেন।
গত ঈদের সময় সবচেয়ে আলোচিত গান হয়ে উঠেছিল ‘নানা নাতি’। ঈদের একমাত্র ভাইরাল গান এটি। নানা ও নাতি চরিত্র দুটির ভেতর দিয়ে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান। এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় দেখা গেছে আরেক আলোচিত কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলকে।
সেই গানটির জন্য এর আগে লিগ্যাল নোটিশ দেয়া হয় গানটির লেখক আলী হাসান। কারণ তিনি গানের একটি লাইনে বলেছেন, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’!
এ লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে। যার পরিপ্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগ্যাল নোটিশ দেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।
১৯ জুন (বুধবার) রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। নোটিশে ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয় ওই নোটিশে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।