অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ফিরেছেন মেসি, মায়ামিকে জেতাতে পারেননি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফ থেকে ইন্টার মায়ামি ছিটকে গেছে আগেই। শার্লটের বিপক্ষে আজকে লিগের শেষ ম্যাচটি তাই ছিল শুধুই নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার লড়াইয়ে আজ ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসিও। এদিন শুরু থেকেই মেসিকে মাঠে পেয়েছে মায়ামি।

কিন্তু মেসির ফেরাও মায়ামিকে জেতাতে পারেনি। শার্লটের কাছে মায়ামি হেরেছে ১–০ গোলে। ১৩ মিনিটে কেরউইন ভারগাসের করা গোলটিই জয় এনে দিয়েছে শার্লটকে। এই হারে লিগে শেষ ৬ ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে জয়হীন থাকল মায়ামি। যেখানে ২১শে সেপ্টেম্বরের পর আর কোনো জয়ের দেখা পাননি মেসিরা।

এদিন প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে ছিল মায়ামি। কিন্তু আক্রমণ ও সুযোগ তৈরিতে মায়ামির সঙ্গে পাল্লা দিয়েছে শার্লটও। মায়ামিকে তারা দিয়েছে লিগে দশম হারের তেতো স্বাদ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য এদিন এগিয়ে যেতে পারত মায়ামি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেই গোল। মায়ামি না পেলেও ১৩ মিনিটে ঠিকই গোল পায় শার্লট।

দ্বিতীয়ার্ধে মেসি অবশ্য চেষ্টা করেছেন মায়ামিকে ম্যাচে ফেরানোর। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক চিপে লক্ষ্যভেদও করেছিলেন। কিন্তু মেসির সেই গোল বাতিল হয়ে যায় অফ সাইডের ফাঁদে। এরপর ৬২ মিনিটে ফ্রি–কিক থেকে মেসি পেয়ে যেতে পারতেন দুর্দান্ত এক গোলও। কিন্তু তাঁর জোরালো শট ফিরে আসে বারে লেগে। এরপর ম্যাচের বাকি সময়েও মেসি চেষ্টা করেছিলেন মায়ামিকে ম্যাচে ফেরানোর, কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি পাওয়া হয়নি তাঁর।

এদিন হারের সঙ্গে মেসির মন খারাপ হওয়ার মতো একটি খবরও সামনে এসেছে। জানা গেছে, মেসির সঙ্গে জুটি জমিয়ে তোলা সতীর্থ জোসেফ মার্তিনেজ আর মায়ামিতে থাকছেন না। সামনের মৌসুমে অন্য কোনো ঠিকানায় পাড়ি জমাবেন এই ফরোয়ার্ড। মার্তিনেজের ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করেছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনোও। তবে এর আগে আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে লুইস সুয়ারেজকে নিয়ে আসার কথাও বলেছিলেন মার্তিনো। সব মিলিয়ে আগামী মৌসুমে নতুন রূপে দেখা যাবে ইন্টার মায়ামিকে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।