গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনেকেই ইতিমধ্যে ফোন পেয়েছেন। গতকাল বুধবার (১০ই জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন ফোন দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মোঃ মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রীসহ ২৫ পূর্ণমন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী তালিকা পেয়েছি। তাদেরকে ফোনে অভিনন্দন জানিয়েছি এবং আগামীকাল সন্ধ্যা ৭ টায় শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য বলেছি।
তিনি বলেন, মন্ত্রীর তালিকায় থাকা ২৫ জন হলেন– ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, আনিসুল হক, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, কর্নেল (অব.) ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান, হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ হুমায়ূন, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস শহীদ, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, নাজমুল হাসান পাপন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও আব্দুস সালাম।এছাড়াটেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে রয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন।
১১ প্রতিমন্ত্রী হলেন– সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোঃ আলী আরাফাত, মহিবুর রহমান, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু ও খালিদ মাহমুদ চৌধুরী।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ নিজ নিজ শপথ বাক্যে স্বাক্ষর করবেন। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ। একই সঙ্গে এ বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।