ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই একীভূতকরণ বা মার্জার স্কিম অনুমোদনের লক্ষ্যে আগামী ৩ জুন ২০২৬ তারিখে বিশেষ সাধারণ সভা (EGM) আহ্বান করেছে কোম্পানিটি।
সভার বিস্তারিত তথ্য:
-
তারিখ: ৩ জুন, ২০২৬ (বুধবার)।
-
সময়: বেলা ১১:০০টা (বাংলাদেশ সময়)।
-
প্লাটফর্ম: ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হবে।
-
রেকর্ড ডেট: ৪ মে, ২০২৬।
আলোচ্য বিষয় (Agenda):
হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী, কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারা মোতাবেক ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ট্রান্সফারর কোম্পানি) এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি (ট্রান্সফারি কোম্পানি)-এর একীভূতকরণ স্কিমটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য সভায় উপস্থাপন ও অনুমোদন করা হবে।
শেয়ারহোল্ডারদের জন্য বিশেষ নির্দেশনা:
-
অংশগ্রহণ: ৪ মে ২০২৬ তারিখে রেকর্ড ডেটে যাদের নাম ডিপোজিটরি রেজিস্টারে ছিল, তারা এই ডিজিটাল সভায় অংশ নিতে ও ভোট দিতে পারবেন।
-
প্রক্সি: কোনো সদস্য চাইলে তার পরিবর্তে প্রক্সি নিয়োগ করতে পারেন। ১০০ টাকার রেভিনিউ স্ট্যাম্পসহ প্রক্সি ফর্ম পূরণ করে সভা শুরুর অন্তত ৭২ ঘণ্টা আগে কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে জমা দিতে হবে অথবা ইমেইল (cswhil@waltonplc.com) করতে হবে।
-
ভোট প্রদান: শেয়ারহোল্ডারগণ সভা চলাকালীন এবং সভা শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে তাদের প্রশ্ন/মতামত এবং ভোট প্রদান করতে পারবেন।
জানাগেছে এই একীভূতকরণ প্রক্রিয়াটি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভরশীল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।