অর্থ লিপি

৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ২৩ আশ্বিন ১৪৩৩

উড়োজাহাজের জ্বালানির দাম আরেক দফা বাড়ল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে এক মাসের ব্যবধানে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ১৭ টাকা ৬ পয়সা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।

নতুন দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

এছাড়া দেশি ও বিদেশি এয়ারলাইন্স পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক এক-আট ডলার। এ দামের মধ্যে কাস্টমস ডিউটি ও ভ্যাট অন্তর্ভুক্ত।

এর আগে সেপ্টেম্বরে বিইআরসি অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারণ করে। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারে দাম বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ দশমিক শূন্য-সাত ডলার।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।