শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেদের (MALEKSPIN ) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৪-ডিসেম্বর ২০২৪) ও (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল ২২ শে জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৬২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ২.১৬ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২১ শতাংশ।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪)২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪.৩৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪.০৬ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি মুনাফা বেড়েছে ৭ শতাংশ।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ৫৭.৫৭ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।