ভারতের বাজারে আসছে না টেসলার বৈদ্যুতিক গাড়ি। দেশটির সরকার সাফ জানিয়ে দিয়েছে, তারা বর্তমানে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক কমাচ্ছে না। অথচ ভারতে বিনিয়োগের ক্ষেত্রে গাড়ি আমদানি শুল্ক কমানোর দাবি করেছিল কোম্পানিটি। ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ি আনা নিয়ে বড় ধাক্কা খেলো ইলন মাস্কের টেসলা, ব্লুমবার্গের এক প্রতিবেদেনে এমনটা বলা হয়েছে।
কারণ দেশটির সরকার জানিয়েছে, তারা বর্তমানে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির ওপর কর কমানোর কথা বিবেচনা করছে না। ফলে দেশটির বাজারে টেসলা ইনকরপোরেটেডের বৈদ্যুতিক গাড়ি আসতে আরও সময় লাগতে পারে।
গতকাল বুধবার (১৩ই ডিসেম্বর) লোকসভায় ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী সোম প্রকাশ বলেন, বর্তমানে স্থানীয় মূল্য সংযোজন কর থেকে ছাড় দেয়ার বা ভারতে বৈদ্যুতিক গাড়ি আমদানি শুল্কে ভর্তুকি দেয়ার কোনও প্রস্তাব নেই।
তিনি আরও বলেন, ‘মেক-ইন-ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় সরকারের বিদ্যমান নীতিগুলোর লক্ষ্য হচ্ছে বৈদ্যুতিক যানবাহন বা ইভি শিল্পখাতে দেশি ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা। এক্ষেত্রে ২০২১ সালে স্থানীয় ইভি উৎপাদন বাড়াতে ৩.১ বিলিয়ন ডলার প্রণোদনা প্রকল্প চালু করেছে সরকার। এছাড়াও সরকার এমন সংস্থাগুলোকে প্রণোদনা দিচ্ছে, যারা ভারতে ২ বিলিয়ন ডলারের প্রোগ্রামের অধীনে ব্যাটারি তৈরি করতে চায়।
তার এ মন্তব্যকে অপ্রত্যাশিত হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্লুমবার্গ। কারণ গত মাসে বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছিল, ভারত সরকার এমন একটি নীতি নিয়ে কাজ করছে, যার ফলে যদি কোনো আন্তর্জাতিক কোম্পানি দেশটিতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের পরিকল্পনা করে, তাহলে সেসব কোম্পানিকে রেয়াতি করের হারে বৈদ্যুতিক গাড়ি আমদানির অনুমতি দেয়া হবে।
এদিকে, ২৪ নভেম্বর ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে একটি কারখানা স্থাপনের জন্য ২ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে প্রস্তুত টেসলা। তবে এক্ষেত্রে কার্যক্রম শুরু করার প্রথম দুই বছরে গাড়ি আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
সে সময়ে আরেক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সরকারের একটি সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছিল, টেসলা ইনকরপোরেটেডের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে ভারত। চুক্তিটি হলে মার্কিন প্রতিষ্ঠানটি আগামী বছর থেকে তাদের বৈদ্যুতিক গাড়ি ভারতের বাজারে আনতে পারবে। সেই সঙ্গে দুই বছরের মধ্যে তারা দেশটিতে একটি কারখানা স্থাপানের অনুমতিও পাবে।
সেই সূত্র জানিয়েছিল, টেসলা কারখানা স্থাপনে প্রাথমিকভাবে ন্যূনতম প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সেই সঙ্গে ভারত থেকে অটো যন্ত্রাংশ কেনার হার আরও গতিশীল করবে প্রতিষ্ঠানটি। যা বেড়ে ১৫ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। পাশাপাশি মার্কিন এ প্রতিষ্ঠানটি তাদের খরচ কমাতে ভারতেই কিছু ব্যাটারি তৈরির চেষ্টা করবে।
এর আগে, গত আগস্টে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, ভারত একটি নতুন ইভি (বৈদ্যুতিক যানবাহন) নীতিতে আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার ক্ষেত্রে কাজ করছে। বর্তমানে দেশটির সরকার স্থানীয় উৎপাদকদের স্বার্থ রক্ষায় ৪০ হাজার ডলারের বেশি দামের গাড়ির ওপর ১০০ শতাংশ এবং তার থেকে কম দামের গাড়ির ওপর ৭০ শতাংশ শুল্ক আরোপ করেছ
তবে সোম প্রকাশ এমন মন্তব্যের টেসলা ও ভারতের মধ্যকার আলোচনা থমকে যেতে পারে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।