অর্থ লিপি

১৬ মার্চ ২০২৬ সোমবার ২ চৈত্র ১৪৩২

টানা ৭ দিন ব্যাংক বন্ধ থাকবে ব্যাংক, টাকা আছে উপায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। এই দীর্ঘ সময়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে ঈদের আনন্দ আর কেনাকাটার এই তুঙ্গে থাকা সময়ে গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটাতে এবং নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে বিশেষ বিকল্প ব্যবস্থা চালু রেখেছে ব্যাংকগুলো।

এই দীর্ঘ ছুটিতে আপনার জরুরি লেনদেন কীভাবে সারবেন কিংবা হাতের কাছে টাকা পেতে এটিএম ও ডিজিটাল ব্যাংকিং সেবা কতটুকু কার্যকর থাকবে— তা নিয়েই আজকের এই আয়োজন।

ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকলেও নগদ টাকার চাহিদা মেটাবে কার্ড। এর বাইরে এখন ব্যাংকের নিজস্ব অ্যাপসহ ইন্টারনেটভিত্তিক সেবা রয়েছে। এই সেবার মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহককে তাৎক্ষণিক টাকা পাঠাতে পারে।

বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবা এখন ব্যাপক জনপ্রিয়। এই সেবাগুলোর সবই খোলা থাকছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় শুধু এটিএম নয়, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংক, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সারা দেশে ব্যাংকগুলোর এখন ১২ হাজার ৭১৩টি এটিএম বুথ ও ৮ হাজার ৪৮৩টি সিআরএম রয়েছে। পিওএস রয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৭৩ টি। ব্যাংকগুলো এখন পর্যন্ত প্রায় ৫ কোটি কার্ড ইস্যু করেছে। এছাড়া, এখন ইন্টারনেট ব্যাংকিং সেবায় গ্রাহক ১ কোটি ২৫ লাখ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।