হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের তিন কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। ও ‘নীরব এলাকা’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুইঁয়া।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।