শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল পিএলসি (SQURTEX) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ৩১ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে (অক্টোবর’২০২৩-ডিসেম্বর’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.৯২ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৩৭ শতাংশ।।
অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২৩-ডিসেম্বর’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.০৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২.৮২ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় বেড়েছে প্রায় ৮ শতাংশ।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ৪৮.৯৮ টাকা। যা আগের বছর ছিল ৪৮.৯৩ টাকা।