চলছে কার্ত্তিক মাস, প্রকৃতিতে বিরাজ করছে এখন হেমন্তকাল। দরজায় ওপাশেই শীতের আগমন, আসার অপেক্ষা মাত্র। এই সমেয় বিশ্বের শীত প্রধান অঞ্চল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উড়ে আসে বিভিন্ন অতিথি পাখি। আশ্রয় নেয় এখানকার জলাশয়ে। যদিও গত কয়েক বছর ধরে ক্রমেই কমতির দিকে অতিথি পাখির আগমন। আর এজন্য যে বিষয়গুলোকে দায়ী করা হচ্ছে তার মধ্যে অন্যতম অপরিকল্পিত উন্নয়ন।
এবার সেই উন্নয়নের ডামাডোলে আরও এক ধাপ এগিয়ে গেলো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)। তারা নতুন ভবন নির্মাণের জন্য যে জায়গাটি বেছে নিয়েছে তা শীতকালে আসা অতিথি পাখির ফ্লাইং জোন এলাকা হিসেবে বিবেচিত। অর্থাৎ, লেক সংলগ্ন গাছপালা আচ্ছাদিত ওই এলাকা দিয়েই পাখিগুলো আকাশে উড়ে, আবার নেমে আসে। এখন সেখানে থাকা ঘন গাছ কেটে ভবন নির্মাণের জন্য জায়গা সমান করছে আইআইটি।
ফলে প্রকৃতি-পরিবেশ ধ্বংস করে মাস্টারপ্ল্যান ছাড়া যত্রতত্র ভবন নির্মাণের প্রতিবাদে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলো। গতকাল মঙ্গলবার (৭ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান বিভাগের পেছনে আইআইটি’র নির্মাণাধীন ভবনের পাশে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তারা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।