ফের দাম কমলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। চলতি জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা, যা গত জুন মাসে ছিল ১,০৭৪ টাকা।
উল্লেখ্য ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে। একইভাবে কমেছে অটোগ্যাসের দামও।
নির্ধারিত নতুন দাম আজ সোমবার ৩ জুলাই,,২০২৩ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে। এইবার নিয়ে পর পর দুই মাস কমলো এলপিজির দাম।
আজ সোমবার ,৩ রা জুলাই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।
অপরদিকে এইবার অটোগ্যাসের দাম ৫০.০৯ টাকা থেকে কমিয়ে ৪৬.৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মে মাসে ছিল ৫৭.৫২ টাকা।
বিইআরসি জানায়, জুলাই মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪৫০ মার্কিন ডলার থেকে কমে ৪০০ ডলার এবং ৪৪০ মার্কিন ডলার থেকে কমে ৩৭৫ ডলারে নেমেছে।
এদিকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারের এলপিজির দামও কমেছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় জুলাই মাসে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ০.১৮ টাকা।
উল্লেখ্য ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে সমন্বয় করা হয় দাম।তবে ভোক্তা পরযায়ে দোকানী লোকজন ভোক্তাদের ঠকিয়ে থাকেন বলে সরেজমিনে দেখা যায়।