আজ ২৯ জুলাই শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৮ টি কোম্পানি তাদের চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৫ – জুন ২৫) ও(জানুয়ারি ২৫– জুন২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: ঢাকা ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড,ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড , রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি,প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং রেকিট বেনকাইজার বাংলাদেশ পিএলসি।
ঢাকা ব্যাংক পিএলসি
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৩০ টাকা। গত বছর একই সময়ে ০.৭৫ টাকা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১.১৫ টাকা । গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১.৫১ টাকা ।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৪.২৫ টাকা , যা গত বছরের একই সময়ে (৪.০৫) টাকা ছিল।গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৩.৫৮ টাকা ।
যমুনা ব্যাংক পিএলসি
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৫৩ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৩ টাকা ২৮ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৭ টাকা ৩১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪৩ টাকা ৩৯ পয়সা ছিল।গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৫৮ পয়সা।
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৫৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ৪৩ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬০ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ১ টাকা ৩৩ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪৯ পয়সা ছিল।গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৬৪ টাকা ৬২ পয়সা।
ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৯ পয়সা। গত বছর একই সময়ে ২১ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির আয় হয়েছে ৭২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৫৪ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৬ পয়সা ছিল।গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৬৬ পয়সা।
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৩ পয়সা। গত বছর একই সময়ে ৬০ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ১৩ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭১ পয়সা ছিল।গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৮৯ পয়সা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩১ পয়সা। গত বছর একই সময়ে ৪৩ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৭১ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৯০ পয়সা (রিস্টেটেড)।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৩ পয়সা ছিল (রিস্টেটেড)।গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৫৫ পয়সা।
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৬ পয়সা। গত বছর একই সময়ে ৫৩ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ২৮ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭২ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৫০ পয়সা ছিল।গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৮৬ পয়সা।
রেকিট বেনকাইজার বাংলাদেশ পিএলসি
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৯ টাকা ৭১ পয়সা। গত বছর একই সময়ে ৩০ টাকা ১২ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৬২ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৬২ টাকা ২২ পয়সা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।