ঈদুল আজহার ছুটি শেষ। এখনও রাজধানীতে ফিরছে মানুষ। বৃষ্টি ও যাত্রায় ভোগান্তি কমাতে সময় নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে।
সোমবার (৩রা জুলাই) কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি ট্রেন যাত্রীতে পরিপূর্ণ। জানা যায়, আগত যাত্রীদের মধ্যে চাকরিজীবীদের তুলনায় অন্য পেশাজীবীর সংখ্যা বেশি। এছাড়া যাদের তাড়া ছিল তারা আগেই ফিরেছেন। পরিবারের অন্য সদস্যরা আজ ফিরছেন।
এছাড়া টানা বৃষ্টির কারণে ইচ্ছে থাকা শর্তেও আগে আসা হয়নি বলেও জানান অনেক যাত্রী। তবে কোনও কোনও ট্রেন ছাড়তে কিছুটা দেরি করলেও অন্যান্য বছরের তুলনায় রেল যাত্রায় স্বস্তি এসেছে বলেও জানান যাত্রীরা।
এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন মাস্টার আফসার উদ্দিন বলেন, ‘প্রতিটি ট্রেন সঠিক সময়ে ফিরে আসছে। সোমবার ঢাকামুখী মানুষের চাপ স্বাভাবিক। এখন পর্যন্ত কোথাও কোনও অভিযোগ পাইনি।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।