অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

দক্ষিণ কোরিয়া নতুন ভিসা চালু করছে কর্মীদের জন্য

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিদেশি নাগরিকদের কাজের সুবিধার জন্য ‘ডিজিটাল নোম্যাড ভিসা’ চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (২৯শে ডিসেম্বর) রাষ্ট্রীয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্মকর্তারা।

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের ছুটিতে দেশে ফেরার পরও দুবছর পর্যন্ত তাদের চাকরির সুবিধা বহাল রাখতে নোম্যাড ভিসা চালু করছে সিউল। বিশ্বব্যাপী রিমোট ওয়ার্কের প্রবণতা বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, রিমোট ওয়ার্ক বা বিদেশি নাগরিকরা যেন তাদের ছুটি সময়টা নিশ্চিন্তে দেশে কাটিয়ে আসতে পারেন, সেজন্য বিশেষ এ ভিসা চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ভিসার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় না থেকেও কর্মীরা কাজ করতে পারবেন বলে জানান মন্ত্রী। এখন পর্যন্ত যারা ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন, তারা কোরিয়াতে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।

দেশটির বিশেষ এ ভিসা নীতিতে বলা হয়েছে, যারা এ ভিসার জন্য আবেদন করবেন, তাদের বার্ষিক আয় অবশ্যই আট কোটি ৪০ লাখ কোরীয় মুদ্রা হতে হবে। এছাড়া তাদের স্থানীয় কোরিয়া দূতাবাসে প্রয়োজনীয় সব নথি জমা দিতে হবে।

এছাড়া আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং যে কাজের জন্য আবেদন করবেন, সে কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।