চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমকে শীর্ষ ব্যবসায়ী সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পুঁজিবাজার ও বন্ড সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে
এতে বলা হয়, সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিমকে এফবিসিসিআইর পুঁজিবাজার ও বন্ড সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও বোর্ড তাকে ২০২৩-২৫ মেয়াদের জন্য মনোনীত করেছেন।
৫২ সদস্যের এই স্থায়ী কমিটিতে রয়েছেন পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহ, ব্রোকারস, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিসমূহ, ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা। গঠিত কমিটিটি বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় ও পুঁজিবাজারের মধ্যে ঘনিষ্ঠ ও সুদূরপ্রসারি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে বলেও জানায় সিএসই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।